মুরগীর মাংস ফ্রাইসহ ব্যাচেলরদের জন্য সহজ ১০টি রান্না আসুন জেনে নিই

 

ব্যাচেলর দের জন্য,নতুন রাধুনীদের জন্য আমার আজকের এই প্রয়াস।আজকের এই সিরিজ টি সাজিয়েছি নতুন রাধুনী  আপু ভাইয়া এবং যেসব ব্যাচেলার ভাই বোন রা চাকরি করে।কিন্তু অনেক সময় চাকরিজীবী দের ক্ষেত্রে দেখা যায় তারা সময় এর অভাবে রান্নাটা করতে পারেনা বা অনেকের বুয়া আসেনা বা দেখা যায় অনেকে রান্নাটা পারেনা।তাই কখনো কখনো না খেয়ে সময় টা পার করতে হয়।কেননা সব সময় বাইরে গিয়ে খাওয়ার সামর্থ সুযোগ মানসিকতা কারোর সব সময় থাকেনা।আর এটাও সম্ভব নয় প্রতি প্রতিটা দিন হোটেল বা রেস্টুরেন্টে এর খাবার খাওয়া।এটা আমাদের সাস্থ্যের জন্য শরীরের জন্য চরম মাত্রার ক্ষতি ঢেকে আনে।আর নতুন রাধুনী আপু দের অনেক সময় এমন পরিস্থিতি হয় যে তারা রান্না পারেনা,কিন্তু রান্নাটা করতে হয়।



তো সবার সকল সমস্যার সমাধান নিয়ে আজ এমন একটি সহজ রান্নার রেসিপি সিরিজ সাজিয়েছি যা তোমাদের জন্য অনেক উপকারে আসবে।আর আমি প্রতিটা রেসিপি খুব সহজ করে পরিমাণ সহ ব্যাখা করে দিছি।এতে করে তোমরা খুব সহজেই তা বানিয়ে নিতে পার।আর প্রিয়জন বা পরিবারের মানুষ কে প্রতি দিন নিত্য নতুন রেসিপি খাইয়ে চমকে দিতে বা খুশি করতে কে না চাই।আর তাছাড়া প্রতি দিন একঘেয়ামি খাবার আমাদের কারোর পচ্ছন্দ না।তাই উচিত ভিন্ন ভিন্ন রেসিপি ট্রাই করা আর আমার আপনার কাছের মানুষ প্রিয়জন কে খুশি করা।যদিও আপনি কিছুই না পারেন তবে এই রেসিপি আপনার জন্য।যা দেখে প্রথম বারে আপনি করে দিবেন বাজিমাতা।বিশেষ করে নতুন রাধুনী আপুরা।আর ভাইয়া রা বউ বা প্রিয় জন রাগ করলে এই রেসিপি গুলো থেকে একটা চটজলদি খাইয়ে দিন দেখবেন  প্রিয় মানুষ এর রাগ উবে যাবে। তো আর দেরি কেন রেসিপি তে যাওয়া যাক।সকালের সহজ কিছু নাস্তা:

মুরগীর মাংস ফ্রাইসহ ব্যাচেলরদের জন্য সহজ ১০টি রান্না আসুন জেনে নিই


এই ব্লগে আমরা জানতে পারবে

পাউরুটি ডিমের ঝাল টোস্ট

জাপানীজ ফ্রেঞ্চ টোস্ট

পাউরুটি ডিম টোস্ট

নডলুস

বিস্কিট এর টোস্ট

মুড়ি ভাজা

নুডলুস পাকোড়া

মিষ্টি স্বাদের পাকোড়া

মুরগির মাংস ফ্রাই

লইট্যা ফিস

বেগুনি

মুরগীর মাংস ফ্রাই রান্না সম্পর্কে

 

প্রথমেই শুরু করব সহজ সহজ কিছু নাস্তার আইটেম দিয়ে।কারণ সকাল টা তে প্রয়োজন ঝটপট কিছু একটা ব্রেকফাস্ট বা প্রত্যহভোজ।তবে সকাল টা শুরু করা উচিত ভারী কিছু খাবার দিয়ে,যে খাবারে থাকবে পর্যাপ্ত পরিমাণ ক্যালরি।কারণ সারাদিন কাজ করার শক্তি পাই আমরা এই সকালের খাবার থেকে।তাই সকালের খাবার টা একটু পুষ্টি গুণ সম্পন্ন বা উচ্চ ক্যালরি থাকা উচিত।

ডিম টোস্ট

ডিম টোস্ট:প্রথমে একটা ডিম ভেঙে নিব এরপর এর মধ্যে এক চিমটি লবণ,আপনার পরিমাণ বা স্বাদ অনুযায়ী চিনি দিয়ে একটু পাচ মিনিট মত চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে বা মিশ্রণ টি গলিয়ে নিব।এরপর এক তেল টেবল চামচ মত সয়াবিন তেল একটু গরম করে সাবধানে  ডিমের মিশ্রণ টি ঢেলে দিয়ে চুলার আচ কমিয়ে দিতে হবে।এরপর ঢেকে দিয়ে অপেক্ষা করব উপর এর অংশ টা কাচা থেকে একটু শুকিয়ে এলে চামচের সাহায্য খুব সর্তক দর্পনে উল্টানোর চেষ্টা করতে হবে।না ভাঙে মত একপাশ উলটে আবার অপেক্ষা করতে হবে।ব্যাস একটা সুন্দর ফ্লেবার ছড়ালে নামিয়ে নিতে হবে।ব্যাস পাউরুটি দিয়ে খেয়ে নিতে হবে গরম গরম এই ডিম টোস্ট।


পাউরুটি ডিম এর ঝাল টোস্ট

পাউরুটি ডিম এর ঝাল টোস্ট:একটা ডিম ভেঙে নিব,এর মধ্যে পরিমাণ মত লবণ,সামান্য চিনি,সামান্য পানি,গাজর হাফ টি কুচি,কাচামরিচ বড় সাইজের একটি বা ছোট দুইটা ঝাল বুঝে দিতে হবে,যে যেমন ঝাল খাই সে অনুযায়ী মিশিয়ে নিতে হবে,ধনিয়া পাতা কুচি থাকলে বা আপনার ধনিয়া পাতার ফ্লেবার টি ভালো লাগলে দিতে পারেন, দুইটা ছোট সাইজের পিয়াজ কুচি,মাঝারি পিয়াজ হলে একটা কুচি আর বড় পিয়াজ হলে অর্ধেক টা কুচি দিয়ে দিব।ব্যাস এখন এই মিশ্রণ টি তে পাউরুটির টুকরো ডুবিয়ে নিব।প্যানে খুব অল্প পরিমাণ তেল গরম করে পাউরুটি মিশ্রণে ডুবিয়ে আচ লো করে দিয়ে একপাশ হালকা বাদামি রং ধারণ হলে অপর পাশ উলটে দিয়ে দিব।একটা চামচ এর সাহায্য এ।উভয়পাশ হতে হয়ত মিনিট সময় লাগতে পারে।ব্যাস নামিয়ে গরম গরম পরিবেশন করুন দারুণ মজার এই ঝাল পাউরুটির ডিম টোস্ট।এই রেসিপি টি বানাতে আপনার সময় লাগতে পারে দশ থেকে পনের মিনিট। কিন্তু রেসিপি টি এত সুস্বাদু যে কেউ খুব সহজে পচ্ছন্দ করবে আর চটজলদি খেয়ে নিবে।


মুরগীর মাংস ফ্রাইসহ ব্যাচেলরদের জন্য সহজ ১০টি রান্না আসুন জেনে নিই


জাপানিজ ফ্রেঞ্চ টোস্ট

জাপানিজ ফ্রেঞ্চ টোস্ট:নাম শুনে আপনার মনে আসতে পারে কি না কি কঠিন একটা রেসিপি।কিন্তু অবাক হবেন শুধু মাত্র তিন টা উপকরণ চিনি একটু লবণ ডিম আর পাউরুটি এর সংমিশ্রণে এটি বানিয়ে নিতে হবে।প্রথমত তেলে পাউরুটির একটা পিস এরপর কিছুটা ডিমের মিশ্রণ এরপর আবার পাউরুটির পিস দিয়ে উল্টেপাল্টে এটি হাল্কা বাদামি রং হলে নামিয়ে নেওয়া জাস্ট।

পাউরুটি ডিম টোস্ট:কিছুই না জাস্ট একটা ডিম, দুই চা চামচ চিনি সামান্য লবণ এর মিশ্রণে পাউরুটি ডুবিয়ে অল্প তেলে উল্টেপাল্টে বাদামি করে ভেজে নিবেন মাত্র পাচ থেকে সাত মিনিট লাগবে এই ডিম টোস্ট বানাতে।গরম গরম চা কফির সাথে অসাধারণ ভাবে জমে যাবে।

নুডলস

নুডলস:খুব সহজে দেখাচ্ছি আপনাদের এই পচ্ছন্দের খাবার টি।প্রথমেই ফুটন্ত পানিতে নুডলস গুলো ছেড়ে দিব।ব্যাস সিদ্ধ হলে নামিয়ে নিব।হাতের কাছে মাংস না থাকলে একটা ডিম সিদ্ধ করে নিতে পারেন তাও যদি না থাকে এক টেবিল চামচ তেলে একটা মাঝারি পিয়াজ কুচি দুইটা ছোট সাইজের কাচামরিচ কুচি একটু সটে সামান্য জিরাগুড়া আর টমেটো কুচি দিয়ে ভালো করে মিক্স করে এর মধ্যে সিদ্ধ নুডলস আর মসলা টি মিক্স করে নিবেন।ব্যাস হয়ে গেল শর্টকারট নুডলস।যদি আরো ইয়াম্মি নুডলস রেসিপি চান আমার ব্লগ টা চেক করে নিবেন।এতে বিস্তারিত ভাবে দেওয়া আছে।

বিস্কিট এর টোস্ট

বিস্কিট এর টোস্ট:হাত এর কাছে বিস্কিট সব সময় থাকে।যদি এমন কিছু বানানো হয় যা অনেক বেশি ইয়াম্মি আর কেউ ধরতেই পারবেনা যে এটি কি দিয়ে বানানো হলো।কিন্তু প্রসেসিং টা এত্ত সহজ ঝটপট ১০ মিনিট এর মধ্যে যে কেউ এটি খুব সহজে বানিয়ে নিতে পারে।তো এই সহজ রেসিপি টি বানাতে যে উপকরণ লাগবে তাও খুব সহজ লভ্য।হঠাৎ কোন অতিথি চলে এলে বা প্রিয়জন কে ভিন্ন কিছু বানিয়ে খাওয়াতে ইচ্ছে হলে, বাচ্চাকে স্কুল এর টিফিন হিসেবে এই রেসিপি টি জমে যাবে।ছোটবেলায় বিকালের স্ন্যাংকস বা আমার স্কুল এর টিফিন হিসেবে এই রেসিপি টি ছিল সব চাইতে পচ্ছন্দের তালিকার শীর্ষ এ।তো এখন জেনে নি এমন কি সহজ উপকরণ যা দিয়ে আপনি খুব সহজে এই অসাধারণ মজাদার রেসিপি টি বানিয়ে সকল কে মুগ্ধ করে দিতে পারেন।উপকরণ সমূহ:প্রথমত লাগবে যেকোনো টাইপ এর বিস্কিট, আর একটা ডিম,সামান্য লবণ পরিমাণমত চিনি।পদ্ধতি:প্রথমে সামান্য পানি দিয়ে কিছু বিস্কুট নিয়ে এরপর বিস্কিট গুলা গুড়া করে নিবেন।এরপর এর মধ্যে একটা ফেটানো ডিম,চিনি লবণ একে একে উপকরণ দিয়ে মিক্স করে নিবেন।চুলায় সামান্য তেল দিয়ে তেল গরম হলে এই মিশ্রণ টি ঢেলে দিয়ে আচ কিন্তু কমিয়ে অপেক্ষা করবেন।ঢাকনা দিয়ে।অল্প সময় এর মধ্যে এই মিশ্রণ টি ফুলে উঠলে একপাশ উল্টে আবার অপেক্ষা করব।হালকা বাদামি রং ধারণ করলে একটা সুন্দর ফ্লেবার ছড়ালে নামিয়ে নিয়ে ছাকু দিয়ে পচ্ছন্দের শেফ কেটে নিয়ে গরম গরম পরিবেশন করুন মুখরোচক এই বিস্কিট এর টোস্ট।

মুড়ি ভাজা

মুড়ি ভাজা:আচ্ছা মিষ্টি মুড়ি পাচ মিনিট ভেজে কখনো খেয়েছেন কি?আর এর অসাধারণ স্বাদ কখনো উপলব্ধি করছেন।বৃষ্টিস্নাত বিকালের জন্য এর চাইতে মজাদার লোভনীয় রেসিপি কখনো হয় কি?চলুন দেখি নি এই সহজ মুখরোচক রেসিপি বানানোর পদ্ধতি।উপকরণ সমূহ:এই রেসিপির উপকরণ সমূহ সহজলভ্য সব সময় হাতের কাছেই থাকে।১.মুড়ি,.পিয়াজ কুচি কিছুটা

.চিনি পরিমাণমত .কাচামরিচ কুচি দুইটা মত ব্যাস এই কয়েকটি উপকরণ এর মাধ্যমে বানিয়ে নিতে পারবেন মুড়ি ভাজা।পদ্ধতি: চুলায়  কিছুটা তেল গরম হলে একে একে পিয়াজ কুচি কাচামরিচ কুচি একটু হালকা নরম করে ভেজে নিয়ে দিয়ে দিবেন মুড়ি আর চিনি সব টা অল্প মাঝারি আচে নেড়েছেড়ে মিশিয়ে নামিয়ে নিবেন।গরম গরম পরিবেশন করুন বিকাল এর নাস্তা হিসেবে।প্রিয়জন দের সাথে আড্ডা দিতে দিতে বা পছন্দের টিভি শো গান শুনতে শুনতে।

নুডলস পাকোড়া

নুডলস পাকোড়া:এই ইয়াম্মি পাকোড়া টি দুই রকম ভাবে বানানো যেতে পারে।মিষ্টি স্বাদের বা ঝাল স্বাদের।প্রথমেই ঝাল স্বাদের পাকোড়া বানাতে যা প্রয়োজন হবে তা  উপকরণ সমূহ:দুইটা প্যাকেট নুডলস পানিতে ভিজিয়ে তুলে নিব।নরমেল তাপমাত্রার পানি তে ভিজিয়ে রাখব পাচ থেকে দশ মিনিট। ব্যাস একটু নরম হলে পানি থেকে তুলে নিব,একটা বড় কাচামরিচ কুচি,একটা মাঝারি পিয়াজ কুচি করা,দুই প্যাকেট নুডলস এর ভিতর এর ম্যাগি মসলা বা টেস্টি মেকার,চাইলে লেট ওভার রান্না করা মাংস দিতে পারবেন,আর একটা ডিম ভাল করে ফেটিয়ে দিবেন,সামান্য গোলমরিচ গুড়া বা ব্ল্যাক পেপার থাকলে দিবেন বা আপনার পচ্ছন্দ অনুযায়ী দিলে দিবেন।ব্যাস এখন সব উপকরণ মিশিয়ে নিব আলত করে,এর পর অল্প অল্প ময়দা দিতে থাকতে হবে যত ক্ষণ না মিশ্রণ টা দিয়ে পারপেক্ট ভাবে পাকোড়ার শেপ দেওয়া যাব।এরপর ডুবো তেলে পাকোড়া গুলো ছেড়ে দিতে হবে।উল্টেপাল্টে মিডিয়াম লো হিটে বাদামি রং ধারণ করলে ভেজে নামিয়ে নিতে হবে।টমেটো সস বা চিলি সস বা কাচামরিচ বা ধনিয়া পাতার সস দিয়ে পরিবেশন করুন এই মুখরোচক পাকোড়া টি।

মিষ্টি স্বাদের পাকোড়া:এই ফ্লেবার বানাতে লাগবে একটা ডিম,দুই প্যাকেট ম্যাগি নুডলস,পরিমাণ মত চিনি,সামান্য লবণ আর ময়দা (তত টুকু মিশ্রণ যত টুকু পাকোড়ার শেপ দিতে বা শেপে আনতে প্রয়োজন হবে) প্রণালী:নুডলস পূর্ব এর ন্যায় নরমেল তাপমাত্রার ঠান্ডা পানি তে ভিজিয়ে নিয়ে এর মধ্যে একে একে ফেটানো ডিম টি,চিনি লবণসমস্ত উপকরণ সমূহ মিশিয়ে ময়দা দিয়ে পাকোড়া এর শেপে নিয়ে অল্প তেলে মাঝারি ভেজে নিয়ে নিন উল্টেপাল্টে বাদামি রং ধারণ হওয়া অবধি।ব্যাস নামিয়ে নিব আর চা দিয়ে পরিবেশন করুন।


মুরগির মাংস ফ্রাই

মুরগির মাংস ফ্রাই:নাম টা শুনে মনে হচ্ছে অনেক সময় লাগবে অনেক উপকরণ প্রয়োজন হবে। এমন কিছুর দরকার নাই।শুধু মাত্র তিন চারটি সহজলভ্য উপকরণ এর মাধ্যমে বানিয়ে নিতে পারবেন এই মুচমুচে পাকোড়া।তো জেনে নিন কি সেই সহজলভ্য উপকরণ সমূহ। উপকরণ সমূহ :রান্না করা মুরগি বা গরুর মাংস,বেসন,লবণ হলুদ মরিচ গুড়া, বেকিং পাউটার আর পানি এবং তেল।

ঝটপট পদ্ধতি টি দেখা নেওয়া যাক:প্রথমে মুরগির মাংস বা গরুর মাংস হলে ঝোল থেকে তুলে নিবেন।মুরগির মাংস গুলো একটু ছোট টুকরো করে নিতে হবে,এরপর বেসনের গোলা বানিয়ে নিতে হবে।খুব সহজ পদ্ধতি তে এই গোলা টি বানানো যায়।প্রথমে একে একে বেসন,হাফ চা চামচ হলুদ গুড়ো,পাতলা করে এক চা চামচ লাল মরিচ গুড়ো,বেকিং পাউটার,লবণ মিশিয়ে পানি দিয়ে এমন একটি ব্যাটার বানাতে হবে,হাত দিয়ে ডুবালে যদি হাতের আঙুল টি ডুবানো যায় তবেই ব্যাটার টি পারপেক্ট। এবার ব্যাটারে মাংস ডুবিয়ে ডুবো তেল মাঝারি লো আচে উল্টেপাল্টে বাদামি করে ভেজে নিতে হবে।বিরিয়ানি,স্ন্যাংক্স,ইফতার অতিথি আপ্যয়ন,উৎসব অনুষ্টান যেকোনো সময়ে এই  মিট ফ্রাই টি দারুণ জমে যাবে।টমেটো সস বা রসুনের আচার দিয়ে পরিবেশন করুন গরম গরম এই সুস্বাদু চিকেন ফ্রাই।

লইট্যা ফিস ফ্রাই:লইট্যা ফ্রাই ওয়াও জোশ একটা কম্বিনেশন সামুদ্রিক এলাকার স্ট্রিট ফুড হিসেবে।আর যদি মন চাই হঠাৎ একটু ভাজাপোড়া খেতে তবে এর ফিডব্যাক হিসেবে লইট্যা ফিস ফ্রাই মন্দ হয়না।ভাত কিংবা সস কিংবা এমনেতেই জমে যায় এই মজাদার লোভনীয় ফিস ফ্রাই।বানানো যেমন সহজ তেমন খেতে খারাপ হবে এমন টা ভাবলে ভুল ভাবছেন কেননা আমার রেসিপি  পারপেক্ট ভাবে ফলো করে বানালে স্ট্রিট ফুড এর চাইতে বেশি টেস্ট পাবেন।উপকরণ পরিমাণ পদ্ধতি সব টা ভালো করে ব্যাখা করে দেওয়া আছে। হাতের কাছে যেই উপকরণ সমূহ আছে তাই দিয়ে বানিয়ে নিবেন এই ইয়াম্মি জিভে জল আসা রেসিপি টি।তো উপকরণ সমূহ হল:আধা কেজি লইট্যা মাছ কেটে ধুয়ে সুন্দর ভাবে পচ্ছন্দ মত স্লাইজ করা,এক চা চামচ লেবুর রস,দেড় চা চামচ লাল মরিচ এর গুড়ো, হাফ চা চামচ হলুদ এর গুড়ো,এক চা চামচ থেকে কম লবণ কারণ লইট্যা একটা সামুদ্রিক মাছ তাই লবণ দিতে বুঝে শুনে দিতে হবে,এরপর লাগবে আধা চা চামচ আদা এর পেস্ট আর রসুন এর পেস্ট,স্বাদের ব্যালেন্স আনতে কিছু টা পরিমাণ চিনি,আর বেসন এর গোলা বানাতে: নরমেল চা এর কাপ এর দুই  কাপ বেসন,হাফ চা চামচ হলুদ এর গুড়ো, এক চা চামচ লবণ,আর দিতে হবে এক চা চামচ লাল মরিচ এর গুড়ো, আর হাফ চা চামচ বেকিং পাউডার। বেসনের গোলা তৈরি:বেসন এর মধ্যে একে একে লবণ, বেকিং পাউডার হলুদ এর গুড়ো লাল মরিচ এর গুড়ো লবণ আর পানি দিয়ে বেশি টাইড না বা খুব বেশি পাতলা না এমন ব্যাটার বানিয়ে নিতে হবে।এরপর লইট্যা মাছে একে একে লেবুর রস বা লেমন জুস,লবণ,আদা এর পেস্ট রসুন এর পেস্ট, হলুদ এর গুড়ো লাল মরিচ এর গুড়ো চিনি দিয়ে আলত হাতে মাখিয়ে নিতে হবে।এরপর একটা খোলা প্যানে বা কড়াইয় তে পরিমাণ মত সয়াবিন তেল দিয়ে দিতে হবে।  ডুবো তেল এই ফিস ফ্রাই টি করতে হবে।তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। এর পরে আচ টা মাঝারি লো করে দিতে হবে।তার পরে  মসলা মাখানো লইট্যা মাছ গুলো বেসন এর গোলায় ভালো করে ডুবিয়ে সরাসরি তেলে ছেড়ে দিতে হবে।খুব সাবধানে কাজ টি করতে হবে।কারণ এই সময়ে তেল চার দিকে ছড়িয়ে পড়ে।এক পাশ তিন মিনিট হলে বাদামি রং ধারণ করলে একটা চামচ এর সাহায্য উলটে অপর পাশ এক রকম করে ভেজে নিতে হবে।ব্যাস ভেজে নেওয়ার পর এই অসাধারণ ভাজাপোড়া টা পরিবেশন করুন।তবে গরম গরম খেলেই এর অরজিন টেস্ট টা পাবেন।

বেগুনি

বেগুনি:বিরিয়ানি কিংবা ইফতার কিংবা ছোলা ভুনা যেকোনো ভাজাপুড়ি স্ন্যাংক্স এর মধ্যে যে নাম টি মনে আসে তা হলো বেগুনি।এত সহজ একটা রেসিপি যদি সব সময় বাইরে থেকে কিনে খেতে হয়।আমার তো বাসায় বানানো বেগুনি টি মজাদার আর ক্রিসপি মনে হয়। তো আমি যেভাবে বাসায় এই মুখরোচক বেগুনি তৈরি করে থাকি, সেই রেসিপি টি এক ঝলক দেখে নিন।এক রকম করে বেসন এর গোলা বানিয়ে নিতে হবে এরপর বেগুন ধুয়ে খুব পাতলা করে স্লাইজ করে নিতে হবে।বেগুন বেসনের গোলায় ডুবিয়ে ডুবো তেলে বাদামি করে উল্টেপাল্টে ভেজে নিতে হবে।এরপর পরিবেশন টা আপনার উপর কি স্ন্যাংক্স হিসেবে বা ছোলা ভুনার সহায়ক উপকরণ হিসেবে বা বিরিয়ানির সাথে কিংবা বৃষ্টিস্নাত সন্ধ্যায় ক্ষুধা নিবারণের উপযোগ হিসেবে।পচ্ছন্দ টা আপনার কিন্তু রেসিপি টা আমার।

যদিও রেসিপি গুলো আমি খুব সহজ ভাবে ব্যাখা করলাম। তাই মনে হতে পারে এই রেসিপি গুলো খুব সময় সাপেক্ষ। কিন্তু এমন টা নয় খুব কম সময়ে খুব সহজ ভাবে বানানো যাবে আর সব চাইতে মজাদার এই রেসিপি সমূজ  আপনাদের সামনে তুলে ধরা হলো। পরের সিরিজ টি সাজানো হবে সহজ কিছু লাঞ্চ বা মধ্যহ্ণ ভোজ বা ডিনার এর জন্য সহজ সুস্বাদু রান্না বান্না নিয়ে।সেই অবধি আমাদের জন্য দোয়া করবেন।সুস্থ থাকবেন।আমাদের ফলো করবেন।আল্লাহ হাফেজ।

ক্যালরি যুক্ত খাবার কী কী?

পাউরুটি ডিমের ঝাল টোস্ট

জাপানীজ ফ্রেঞ্চ টোস্ট

পাউরুটি ডিম টোস্ট

নডলুস

বিস্কিট এর টোস্ট

মুড়ি ভাজা

নুডলুস পাকোড়া

মিষ্টি স্বাদের পাকোড়া

মুরগির মাংস ফ্রাই

লইট্যা ফিস

বেগুনি

মুরগীর মাংস ফ্রাই

কীভাবে রান্না করে?

নাম টা শুনে মনে হচ্ছে অনেক সময় লাগবে অনেক উপকরণ প্রয়োজন হবে। এমন কিছুর দরকার নাই।শুধু মাত্র তিন চারটি সহজলভ্য উপকরণ এর মাধ্যমে বানিয়ে নিতে পারবেন এই মুচমুচে পাকোড়া।তো জেনে নিন কি সেই সহজলভ্য উপকরণ সমূহ। উপকরণ সমূহ রান্না করা মুরগি বা গরুর মাংস,বেসন,লবণ হলুদ মরিচ গুড়া, বেকিং পাউটার আর পানি এবং তেল।

 


إرسال تعليق (0)
أحدث أقدم